ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। পরিত্যক্ত হওয়া রেটিং দাবা প্রতিযোগিতা হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে। ১৩-১৮ অক্টোবর আসর করার জন্য দাবা ফেডারেশনের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। ২৪ জুন থেকে দ্বিতীয়বর্ষ মা মানিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু মুষলধারে বৃষ্টিতে রাজ্যে বণ্যার পরিস্থিতি তৈরী হওয়ায় বাধ্য হয়েই আসর স্থগিত রাখা হয়েছিলো। পরে ওই আসর জুলাই বা আগস্ট মাসে করার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তা করা যায়নি। তাই অক্টোবর মাসে পূজোর ঠিক পরেই আসরটি করার পথ বেছে নেওয়া হয়েছে। এবং ফেডারেশনের কাছে অনুমোদন চেয়ে ই-মেইল পাঠানো হয়েছে। উদ্যোক্তা কমিটির পক্ষে পান্না আহমেদ ওই খবর জানিয়েছেন।

রাজ্যভিত্তিক মা মানিক রেটিং দাবা প্রতিযোগিতা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















