News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনের শুনানি হবে ২৯ জুন
Image

Supreme Court: মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনের শুনানি হবে ২৯ জুন

নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট নিয়ে কংগ্রেস নেত্রী জয়া ঠাকুরের আবেদনের ভিত্তিতে ২৯ জুন সুপ্রিম কোর্টে শুনানি হবে। পিটিশনে সরকার পতনের জন্য পদত্যাগ করা বিধায়কদের ৫ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করার দাবি জানানো হয়েছে। আবেদনে রাজনৈতিক সংকট উল্লেখ করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

জয়া ঠাকুর এই আবেদনে বলেছেন, ২০২১ সালে তিনি একটি পিটিশন দায়ের করেছিলেন যে কীভাবে দলত্যাগ বিরোধী আইনকে অমান্য করে সরকারকে পতন করা হচ্ছে। বিধানসভা থেকে পদত্যাগকারী বিধায়করা নতুন সরকারে মন্ত্রী হন। তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ জারি হলেও এখনও কেন্দ্রীয় সরকারের তরফে জবাব আসেনি।
জয়া ঠাকুরের দায়ের করা ওই পিটিশনে দাবি করা হয়েছে, সংবিধানের ১৯১(১)(ই) অনুচ্ছেদ এবং দশম তফসিল কার্যকর করা হবে। আবেদনে বলা হয়েছে, বিধায়কদের বিধানসভার মেয়াদ পর্যন্ত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করা উচিত, কেননা তারা নির্বাচিত হয়েছেন। শাসক দলের বিধায়করা পদত্যাগ করেন এবং পরে অন্য দলের সরকার গঠনে সহযোগিতা করেন। সেই বিধায়কদের নতুন সরকারে মন্ত্রী পদও দেওয়া হয় এবং আবার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিটও দেওয়া হয়।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top