News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনিয়ার আবেদন মঞ্জুর, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ইডির দফতরে হাজিরা
Image

সোনিয়ার আবেদন মঞ্জুর, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ইডির দফতরে হাজিরা

নয়াদিল্লি, ২৩ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় অসুস্থতার কারণে আপাতত হাজিরা দিতে পারবেন না বলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইডিকে মেল করে যে আবেদন জানিয়েছিলেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে। সূত্রের খবর, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোনিয়া গান্ধী ইডি দফতরে হাজিরা দিতে পারেন।

কোভিডের উপসর্গ নিয়ে গত ১২ জুন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সোনিয়া। ওইদিনই তাঁর নাক থেকে ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে ভর্তির পরই দ্রুত চিকিৎসা শুরু হয়। পরে তাঁর শ্বাসনালীতেও সংক্রমণ ধরা পড়ে। গত বৃহস্পতিবার সোনিয়ার একটি ছোট অস্ত্রোপচারও হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পূর্বঘোষণা মতো সোনিয়ার এদিন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই তা সম্ভব হয়নি। কংগ্রেস নেতৃত্ব প্রথম থেকেই জানিয়ে আসছিলেন, ইডির হাজিরা এড়ানোর কোনও ইচ্ছে কংগ্রেস সভানেত্রীর নেই। তিনি সুস্থ হলেই হাজিরা দেবেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top