News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Karimganj :করিমগঞ্জ জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি রাজস্ব সার্কলের ২৩৫টি গ্রামের ৮৮৪০৮ জন
Image

Karimganj :করিমগঞ্জ জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি রাজস্ব সার্কলের ২৩৫টি গ্রামের ৮৮৪০৮ জন

করিমগঞ্জ (অসম), ২০ জুন (হি.স.) : চলতি বন্যায় করিমগঞ্জ জেলার পাঁচটি রাজস্ব চক্রের ২৩৫টি গ্রামের মোট ৮৮ হাজার ৪০৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার মধ্যে করিমগঞ্জ রাজস্ব চক্রে ১৩,১৫০ জন, বদরপুরে ১০,৮৩৩, নিলামবাজারে ২৫,১৪৬, পাথারকান্দিতে ৫,২৫০, রামকৃষ্ণনগরে ৩৪,৪২৫ জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর মধ্যে বেশি দুর্গত করিমগঞ্জ রাজস্ব চক্রের ১৫০ জন এবং নিলামবাজারে ২৬৮ জনকে এসডিআরএফ-এর জওয়ানরা উদ্ধার করে ত্রাণশিবিরে পৌঁছিয়ে দিয়েছেন। জেলায় ৩২টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে করিমগঞ্জে ১৯, বদরপুরে ১১, পাথারকান্দিতে দুটি। এছাড়া ৪৯টি কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এগুলোর মধ্যে করিমগঞ্জে ১৯টি, বদরপুরে ৮-টি, নিলামবাজারের ৬-টি, পাথারকান্দিতে ৪-টি এবং রামকৃষ্ণনগরে ২৫টি কেন্দ্র রয়েছে।

ত্রাণশিবিরে রয়েছেন মোট ১০ হাজার ৩০৪ জন বন্যাক্রান্ত। এঁদের মধ্যে বদরপুরে ৯৫৯, করিমগঞ্জে ৯,৩০৩ এবং পাথারকান্দিতে ৪২ জন। এবারের বন্যায় এ পর্যন্ত করিমগঞ্জ জেলার নিলামবাজারে তিনজন এবং রামকৃষ্ণ নগরে একজনের জীবনহানি ঘটেছে। জেলার ত্রাণ শিবির সহ অন্যান্য স্থানে ৩৭টি মেডিক্যাল টিম পরিষেবা চালিয়ে যাচ্ছে।

জেলা দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত ৮০ হাজার ৩৭৪ জন বন্যাক্রান্তকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। সামগ্রীগুলো যথাক্রমে চাল ১৪৬৮.৫ কুইন্টাল, ডাল ২৯৫.৮৬৫ কুইন্টাল, লবণ ৯৪.৮৬৬৬ কুইন্টাল, সর্ষের তেল ৫৩০৭.৬ লিটার। এছাড়া অন্যান্য ত্রাণ সামগ্রী যেমন বিস্কুট, মশার কয়েল, মোমবাতি, ব্লিচিং পাউডার, সেনিটারি ন্যাপকিন, দিয়াশলাই বাকসো, আমূল তাজা ইত্যাদি প্রদান করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন থেকে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রাণকেন্দ্রগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top