News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ashish Saha : কংগ্রেস প্রার্থী আশীষ সাহা ভোট প্রচার সুর চড়ালেন শহরের জল যন্ত্রনা নিয়ে
Image

Ashish Saha : কংগ্রেস প্রার্থী আশীষ সাহা ভোট প্রচার সুর চড়ালেন শহরের জল যন্ত্রনা নিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হলেন৷ রবিবার বিদূরকর্তা চৌমুহনি  এলাকা থেকে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়ে গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেছেন৷
৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা বাড়ি বাড়ি ভোট প্রচার এর শামিল হয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন৷ রবিবার কংগ্রেস দলের প্রার্থী আশীষ কুমার সাহা বিদুর কর্তা চৌমুহনী  এলাকা থেকে ভোট প্রচারে সামিল হন৷  ভোট প্রচারে শামিল হয়ে কংগ্রেস দলের প্রার্থী বন্যা দুর্গত মানুষের দুঃখ দূর্দশা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যর্থতার গুরুতর অভিযোগ এনেছেন৷ আশিষ বাবু বলেন সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট বাড়িঘর প্লাবিত হয়েছে৷ এবার যে জল হয়েছে তা অসহনীয়৷ তিনি বলেন মানুষের প্রত্যাশা ছিল স্মার্ট সিটিতে জল প্লাবিত হবে না৷ পরিষেবার কোন ত্রুটি থাকবে না৷ কিন্তু এবার জল যন্ত্রণা আরও মারাত্মকভাবে বেড়ে গেছে৷ পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার৷ প্রতিটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আশীষ বাবু বলেন একটি সরকার চার বছরের বেশি সময় ধরে স্মার্ট সিটির উপর কাজ করছে৷ অথচ শহর এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ তারা আবার উন্নয়নের কথা বলছে৷ উন্নয়নের কথা বলে শাসকদল এবার ভোট চাইতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন৷ ভোট প্রচারে গিয়ে শাসক দল ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে বলছে মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাকে জয়ী করতে পারলে তিনি পাকাপাকি ভাবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন৷ যে দল সরকারে থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা নতুন করে মানুষকে বোকা বানাতে ভোট চাইছে বলেও তিনি অভিযোগ করেন৷ জল প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে জবাব দেবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কংগ্রেস দলের প্রার্থী আসিস সাহা৷ আগামী ২৩ শে জুন অনুষ্ঠেয় নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা গণদেবতাদের প্রতি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top