News Flash

  • Home
  • বিদেশ
  • Cricket : একদিনের ক্রিকেটে নিজেদের বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির ইংল্যান্ডের
Image

Cricket : একদিনের ক্রিকেটে নিজেদের বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির ইংল্যান্ডের

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। নেদারল্যান্ডের বিরুদ্ধে অইন মর্গ্যানের দল করল ৪ উইকেটে ৪৯৮ রান। শতরান করলেন তিন জন।

নিজেদের বিশ্বরেকর্ডই টপকে গেল ইংল্যান্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। এক দিনের ক্রিকেটে এত দিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এক দিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসও ইংরেজদের দখলে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড করেছিল ৩ উইকেটে ৪৪৪ রান।
নেদারল্যান্ডের বিরুদ্ধে ওপেনার জেসন রয় (১) ব্যর্থ হলেও প্রথম থেকেই দুরন্ত গতিতে রান তোলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অন্য ওপেনার ফিল সাল্ট করেছেন ৯৩ বলে ১২২ রান। তিনি ১৪টি চার এবং তিনটি ছয় মারেন। দাউইদ মালান করেছেন ১০৯ বলে ১২৫ রান। তিনি নয়টি চার এবং তিনটি ছয় মেরেছেন। সব থেকে বিধ্বংসী ছিলেন জস বাটলার। আইপিএল থেকে স্বপ্নের ছন্দে থাকা বাটলার ৭০ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন। মারেন সাতটি চার এবং ১৪টি ছয়। এই ম্যাচেও ব্যর্থ অধিনায়ক মর্গ্যান (০)। ছয় নম্বরে নেমে লিয়াম লিভিংস্টোন ২২ বলে ৬৬ রান করে অপরাজিত। ছয়টি চার এবং ছয়টি ছক্কা মারেন লিভিংস্টোন।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top