News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি–দুর্যোগ : ফের আপৎকালীন নির্দেশনা জেলা প্রশাসনের, জারি আরও হেল্পলাইন নম্বর
Image

গুয়াহাটি–দুর্যোগ : ফের আপৎকালীন নির্দেশনা জেলা প্রশাসনের, জারি আরও হেল্পলাইন নম্বর

গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : আজ দ্বিতীয়দিনও অপরিবর্তিত গুয়াহাটির জলপ্লাবণ। আজ বুধবারও জল থইথই মহানগরের অসংখ্য এলাকার অলিগলি। ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা আইএমডির আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস ও লাল সতর্কতার পরিপ্রেক্ষিতে আজ আরও কয়েকটি হেল্পলাইন নম্বরের পাশাপাশি কিছু আপৎকালীন নির্দেশিকা জারি করেছেন কামরূপ মেট্রোর জেলাশাসক পল্লবগোপাল ঝা।

অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত এবং ধসের প্ৰতি লক্ষ্য রেখে নাগরিকদের সুরক্ষিত রাখতে নাগরিকদের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন জেলাশাসক। জরুরি নির্দেশিকা জারি করে জেলাশাসক আইএএস পল্লবগোপাল মহানগরের সর্বস্তরের নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। এছাড়া জলমগ্ন ও ধস কবলিত গুয়াহাটিবাসীকে নেহাৎ জরুরি কাজ ছাড়া বাড়িঘর থেকে বের হতে পুনরায় নিষেধ করে সতর্কবার্তা জারি করার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে সকল নাগরিকের বাড়িঘরে কৃত্রিম বন্যার জল ঢুকতে পারে বা ভূমিধসের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের সুরক্ষিত স্থানে স্থানান্তর করার দরকার পড়লে মেট্রো জেলা প্ৰশাসনের সঙ্গে নিম্নলিখিত ফোন নম্বরের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

আপৎকালীন পরিস্থিতির জন্য নতুন আরও যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেগুলি যথাক্রমে ১০৭৭/৯৩৬৫৪ ২৯৩১৪, গুয়াহাটি রাজস্ব সার্কল অফিসারের ৯৫০৮২ ০৯৬৮৬, দিশপুর রাজস্ব সার্কল অফিসারের ৮৩৭৬০ ২৯৯৮৪, গুয়াহাটি ফিল্ড অফিসারের ৯৭০৭৭ ২৭৪২২, দিশপুর ফিল্ড অফিসারের ৮৮৭৬০ ৮৬৪৮৮।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top