News Flash

Image

Arrested: হাইলাকান্দিতে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার ড্রাগস, গ্রেফতার তিন

হাইলাকান্দি, (অসম), ১৫ জুন (হি.স.) : হাইলাকান্দি শহরে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। ড্রাগস কারবারের অভিযোগে তিনজনকে আটক করে গ্রেফতার করেছে হাইলাকান্দি সদর থানার পুলিশ। ধৃতদের জাহাঙ্গির আলম মজুমদার, রুকন লস্কর এবং মজাহির উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।

আজ বুধবার হাইলাকান্দির সদর ডিএসপি নিৰ্মল ঘোষ জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে জেলা সদর শহরের প্রাণকেন্দ্র কাটলিছড়া বাসস্যােলন্ড এলাকার একটি দোকানে হানা দিয়েছিল সদর থানার ওসি এমপি দাওলাগাপুর নেতৃত্বে পুলিশের এক দল। অভিযানে পুলিশের দল ৭.৮ গ্ৰাম সন্দেহজনক হেরোইন এবং ২০০টি নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদক দ্রব্যগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে।

তিনি জানান, তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক কারবারি জাহাঙ্গির আলম মজুমদার, রুকন লস্কর এবং মজাহির উদ্দিনের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top