News Flash

  • Home
  • দেশ
  • স্নান করতে গিয়ে তিনজন গভীর কূপে ডুবে তিনজনের মৃত্যু
Image

স্নান করতে গিয়ে তিনজন গভীর কূপে ডুবে তিনজনের মৃত্যু

রাইসেন(মধ্যপ্রদেশ), ১৩ জুন ( হি. স.) : মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ৩৫ ফুট গভীর কূপে স্নান করতে গিয়ে তিনজন ডুবে গিয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সুলতানগঞ্জ থানা সীমানার জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গোর্খা গ্রামে। ১২ থেকে ১৬ বছর বয়সী তিনটি ছেলে স্নান করতে কূপে নেমেছিল।

সুলতানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমলেশ রাই জানান, সন্ধ্যার পর তারা তাদের বাড়িতে না পৌঁছালে তাদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং কূপের কাছে তাদের জুতা ও কাপড় দেখতে পায়। পরিবারের সদস্যরা এবং অন্যান্য গ্রামবাসীরা তখন পুলিশকে খবর দিলে, পুলিশ কূপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

Releated Posts

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026

২০০৬ সালের মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের ভিজিল্যান্স তদন্ত কেরলে

তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (আইএএনএস): কেরলের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ওঠা অভিযোগের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top