News Flash

  • Home
  • খেলা
  • Arna Vijay : খেলো ইন্ডিয়ায় অর্না বিজয়ের হাত ধরে আরও দুটি পদক ত্রিপুরার
Image

Arna Vijay : খেলো ইন্ডিয়ায় অর্না বিজয়ের হাত ধরে আরও দুটি পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। আরো দুটি পদক এল ত্রিপুরার ঝুলিতে। খরা কাটিয়ে পরপর দুই দিনে দুটি পদক। একটি রৌপ্য পদক তো অপরটি ব্রোঞ্জ পদক। তাও ঠিক একজনের হাত ধরে। কালারিপায়াট্টুতে রাজ্যের অর্না বিজয় একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। শুক্রবার, খেলো ইন্ডিয়া ইউঠ গেমস এর সপ্তম দিনের খেলা শেষ দিকে অর্থাৎ রাতে হয় এই লড়াই। এতে অর্না বিজয় ব্রোঞ্জ পদক পেয়েছিল। আজ, শনিবার অষ্টম দিনে একই ইভেন্টের অপর বিভাগে অর্না বিজয় রৌপ্য পদক পেয়ে ত্রিপুরার ঝুলিকে আরও কিছুটা ভরিয়ে তুলেছে। পাশাপাশি ত্রিপুরার নাম কিছুটা হলেও উজ্জ্বল করে তুলেছে। উল্লেখ্য প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ দিনে আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত দুটি স্বর্ণপদক পেয়েছিল। এবং থাং-তা বালিকা বিভাগে ত্রিপুরার প্রতীক্ষা ও কেনজিয়া দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। এ পর্যন্ত ত্রিপুরার ঝুলিতে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক এসেছে। ত্রিপুরা থেকে ৭২ জন খেলোয়ার এবারকার হরিয়ানার পঞ্চকুলায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ অংশ নিয়েছিল। একটি গ্রুপ যথারীতি ত্রিপুরার অভিমুখে ফিরে আসছে। প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুন। সাফল্যের লক্ষ্যে ত্রিপুরায় ক্রীড়া পরিকাঠামো এবং প্রশিক্ষণে আরও নজর বাড়িয়ে গুরুত্ব দিতে হবে বলে ক্রীড়া মহল অভিমত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top