News Flash

  • Home
  • বিনোদন
  • সলমান খানকে হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং, স্বীকারোক্তি মহাকাল-র
Image

সলমান খানকে হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং, স্বীকারোক্তি মহাকাল-র

মুম্বই, ১০ জুন(হি.স) : বলিউড “ভাইজান” অভিনেতা সলমান খান এবং তার বাবা সেলিম খানকে হুমকিমূলক চিঠি লরেন্স বিষ্ণোই গ্যাং। ধৃত সৌরভ মহাকাল জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে। বুধবার সৌরভ মহাকালকে গ্রেফতার করেছে পুনে পুলিশ। বৃহস্পতিবার সৌরভ মহাকালকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, সৌরভ মহাকাল মুম্বই পুলিশকে জানিয়েছে, সলমান খানকে ভয় দেখানোর পিছনে ছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। বিষ্ণোইয়ের সহযোগী বিক্রম ব্রারের নির্দেশে এই হুমকি দেওয়া হয়েছিল। ব্রার বর্তমানে কানাডায় রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সৌরভ মহাকাল আরও জানিয়েছে, তিনজন সলমানকে হুমকি দিতে এসেছিল, যাদের সঙ্গে তিনি মুম্বইতে দেখা করেছিলেন। প্রায় ছয় ঘণ্টা ধরে মহাকালকে জেরা করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top