News Flash

  • Home
  • খেলা
  • সুপার লিগে স্টার মেকারকে হারিয়ে জয় দিয়ে শুরু কল্পতরু ট্রাস্টের
Image

সুপার লিগে স্টার মেকারকে হারিয়ে জয় দিয়ে শুরু কল্পতরু ট্রাস্টের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। দুর্দান্ত জয় কল্পতরুর। নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্টার মেকারকে ৫ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে সুপার লিগের সূচনা করলো কল্পতরু ট্রাস্ট। ১৯০ রানের টার্গেট রেখে স্টার মেকার কিছুটা স্বস্তিতে ছিল, কিন্তু কল্পতরুর ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসের দৌলতে কল্পতরু সহজ জয় ছিনিয়ে নিয়েছে। আয়োজক লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল  ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। কল্পতরু ট্রাস্ট এবং স্টার মেকারের মধ্যে। বৃষ্টিবিঘ্নিত খেলায় শুরুতেই ৭ ওভার কমিয়ে ৪৩ ওভারে সীমিত করা হয়। টস জিতে স্টার মেকার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩১.৫ ওভার খেলে স্টার মেকার সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদিত দাসের ৩৯ রান, ওপেনার রোহিত উরিয়ার ৩৩ রানের পাশাপাশি গৌতম বিশ্বাস ও উজ্জ্বল ধরের ২৪ করে রান দলের স্কোর ১৮৯-এ উন্নীত করে। উদিতের স্ট্রাইক রেট তুলনামূলক ভালো ছিল। ২৬ বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ রান পায়। কল্পতরু ট্রাস্টের বোলার জগৎ বিলাস চাকমা, সৌরভ চাকমা ও নেলসন দেববর্মা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কল্পতরু ট্রাস্ট ৩১.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়‌। দলের পক্ষে সৌরভ চাকমার ৪১ রান, ওপেনের সহেল দেববর্মার ৪০ রান এবং হেমন্ত চাকমার ৩৭ রান দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। শেষদিকে চিরন্তনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলকে জয় এনে দেয়। চিরন্তন ২২ বলে অপরাজিত ভূমিকায় ২৬ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। স্টার মেকারের উদিত দাস ৩১ রানে ৩ উইকেট পেয়েছিল।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top