News Flash

  • Home
  • খেলা
  • Sports : ডেভিড, মার্কিনের দুর্দান্ত ব্যাটিংয়ে সুপার লিগে প্রথম জয় ব্রু মথৌ-‌র
Image

Sports : ডেভিড, মার্কিনের দুর্দান্ত ব্যাটিংয়ে সুপার লিগে প্রথম জয় ব্রু মথৌ-‌র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। জয়ে ফিরলো ব্রু জোয়াইন মথৌ দল। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে। সোমবার ব্রু জোয়াইন মথৌ দল ২০২ রানের বড় ব্যবধানে পরাজিত করে চুং কাউ থাংগা দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটের সুপার ফোরে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্রু জোয়াইন মথৌ দলের গড়া বিশাল ৩৩৪ রানের জবাবে চুং কাউ থাংগা দল মাত্র ১৩২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ডেভিড রিয়াং, মার্কিন রিয়াং অর্ধশতরান করেছেন। সুপারের প্রথম ম্যাচে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর এদিন জয় পেয়ে দ্বিতীয় স্থানের দৌড়ে টিকে রইলো ব্রু জোয়াইন মথৌ দল। সুপারে ২ ম্যাচ খেলে ২টিতেই জয়লাভ করে একক ভাবে শীর্ষে রয়েছে কসমোপলিটন ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ব্রু জোয়াইন মথৌ দল পাহাড় সমান ৩৩৪ রান করে। দলকে মূলত পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে মূখ্য ভূমিকা নেন ডেভিড এবং মার্কিন রিয়াং। ২২ গজে বিপক্ষের বোলারদের কার্যত শাসন করেন ওই দু ব্যাটসম্যান। এবং অনবরত বল সীমানার বাইরে পাঠাতে থাকেন। দেলর পক্ষে ডেভিড রিয়াং ৭৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করেন। এছাড়া দলের পক্ষে মার্কিন রিয়াং ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২,ওপেনার উমেশ রিয়াং ৬৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, সুকান্ত রিয়াং ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,বীতেন্দ্র রিয়াং ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫, প্রদীপ দেববর্মা ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং এন বাসান্তন দেওয়ান ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৬ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে হেবাল রিয়াং (‌৫/‌৫৯) এবং শিবম (‌৩/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্রু জোয়াইন মথৌ দলের পাহাড় সমান রানের নীচে চাপা পড়ে যায় চুং কাউ থাংগা দল। ২৮.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে চুং কাউ থাংগা দল মাত্র ১৩২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শিবম ‌‌৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ৫০ এবং সুনীল রিয়াং ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। বিপক্ষের বোলারদের সামনে ২২ গজে চুং কাউ থাংগা দলের আর কোনও ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান।  ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে প্রদীপ দেববর্মা (‌৪/‌১২) এবং ইভান চন্দ্র রিয়াং (‌৪/‌৫৪) সফল বোলার।‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top