News Flash

  • Home
  • খেলা
  • R.C.C : দাপট দেখালেন প্রীতম, মনোজ, জয় অব্যহত রাখলো আর সি সি
Image

R.C.C : দাপট দেখালেন প্রীতম, মনোজ, জয় অব্যহত রাখলো আর সি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। জয় অব্যহত রাখলো আর সি সি। প্রতিদিনই ২২ গজে দাপটের সঙ্গে খেলে দলকে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছেন মনোজ দাশগুপ্ত-‌রা। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। সোমবার রাঙ্গামাটি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে আর সি সি ২১ রানে পরাজিত করে বায়া খা বাকসা ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে আর সি সি -‌র গড়া ১৬৬ রানের জবাবে বায়া খা বাকসা দল ১৪৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের প্রীতম বর্মন এবং দলনায়ক মনোজ দাশগুপ্ত ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে আর সি সি-‌র অধিনায়ক মনোজ দাশগুপ্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দল ৩৯.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের পক্ষে প্রীতম বর্মন ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ (‌অপ:‌),‌ দলনায়ক মনোজ দাশগুপ্ত ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩,আবীর কর্মকার ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৩,রাহুল দাস ৩৩ বল খেলে ১৬ এবং দেবব্রত সাহা ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। বায়া খা বাকসা ক্লাবের পক্ষে বীরলাল জমাতিয়া (‌৪/‌৩২) এবং বিশ্বজিৎ জমাতিয়া (‌২/‌৪৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলনায়ক মনোজ দাশগুপ্ত-‌র (‌৪/‌৩০) ভেলকিতে ১৪৫ রানে গুটিয়ে যায় বায়া খা বাকসা ক্লাব। দলের পক্ষে দীনেশ কুমার জমাতিয়া ৬৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫,নববীর জমাতিয়া ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ২৫ এবং জগৎ বাহাদুর জমাতিয়া ৩৩ বল খেলে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৩৯ রান। আর সি সি-‌র পক্ষে মনোজ দাশগুপ্ত ছাড়া প্রসেনজিৎ দাশ (‌২/‌২০) সফল বোলার।‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top