News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, হেলদোল নেই, প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, হেলদোল নেই, প্রতিবাদে রাস্তা অবরোধ

বিশালগড়, ৬ জুন : তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিশালগড়-র ঘনিয়ামারা সহ সংশ্লিষ্ট এলাকা। অথচ হেলদোল নেই বিদ্যুৎ নিগমের। তাই প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন সাধারণ জনগণ।

প্রসঙ্গত, বিদ্যুৎসহ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিদ্যুৎ বিভ্রাটের জন্য অথবা বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ জনগণ। কিন্তু, আশ্চর্য-র বিষয় হল নিশ্চুপ রাজ্য বিদ্যুৎ দপ্তর। 

তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশালগড়ের ঘনিয়ামারা সহ সংশ্লিষ্ট আরো কয়েকটি এলাকায়। সোমবার সকাল থেকে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধের নামেন তিন গ্রামের সাধারণ মানুষ। এদিন বিশালগড়-বক্সনগর সড়ক অবরোধ করেন স্থানীয়রা।  অভিযোগ, বিশালগড় ঘনিয়ামারা, অরবিন্দ নগর সহ আরো কয়েকটি এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সবকিছু প্রত্যক্ষ করে চলে যায় বলে অভিযোগ। কিন্তু তিনদিন পার হয়ে চার দিন হতে চললেও বিদ্যুৎ সারাইয়ের কোন উদ্যোগ নেই দপ্তরের।

এদিন সকাল থেকে তিন ঘন্টা রাস্তা অবরোধ থাকলেও দেখা মেলেনি প্রশাসনিক আধিকারিকের। রাস্তা অবরোধের ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে পড়ে। আন্দোলনের নামে রাস্তায় লঙ্কাকাণ্ড সংঘটিত করে এলাকাবাসীরা। যদিও পরবর্তী সময়ে বিদ্যুৎ সারাইয়ের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে পুনরায় রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার

বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…

ByByReshmi Debnath May 20, 2026

প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath May 20, 2026

টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…

ByByReshmi Debnath May 20, 2026

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

ByByReshmi Debnath May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top