News Flash

এটিএম থেকে বেরুচ্ছে ছেড়া নোট, ক্ষোভ

মেলাঘর, ৬ জুন : এটিএম মেশিন থেকে বেরোচ্ছে হাজারে হাজারে ছেড়া টাকা। টাকা তুলতে এসে ছেড়া রং লাগানো টাকা পেয়ে মাথায় হাত গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে মেলাঘরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে। 

ঘটনার বিবরণে জানা গেছে, মেলাঘর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম-এ সোমবার সকালে টাকা তুলতে গিয়েছিলেন এক গ্রাহক। এটিএম থেকে ১০ হাজার টাকা ছেঁড়া এবং রং লাগানোর নোট বেরিয়ে আসে। অপর এক গ্রাহকও টাকা তুললে এটিএম মেশিন থেকে একই রকম নোট বেরিয়ে আসে। ঘটনা প্রত্যক্ষ করে চক্ষু চড়কগাছ গ্রাহকদের।

তড়িঘড়ি ব্যাংকের আধিকারিকদের দ্বারস্থ হলে তারা প্রথমে টাকা ফিরিয়ে দিতে নারাজ হলেও পরবর্তীতে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য জানান। যদিও শেষ পর্যন্ত গ্রাহকদের চাপের মুখে টাকা বদল করে দেন ব্যাংকের ম্যানেজার। তবে ব্যাংকের এটিএমে এ-ধরনের নোট কিভাবে দেওয়া হল সেটাই প্রশ্ন তুলছেন সাধারণেরা। খোদ ব্যাংক কর্মীরাই যদি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করেন তবে সাধারন মানুষ কোথায় গিয়ে পরিসেবা গ্রহণ করবেন সেটাই প্রশ্ন।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top