মুম্বই, ৬ জুন (হি. স.) : ফের ধসের আবহে ভারতের শেয়ার বাজারে। সোমবার সপ্তাহের শুরুতেই লালে ট্রেড শুরু করেছে নিফটি , সেনসেক্স। দিন সপ্তাহের প্রথম ট্রেডিং দিনে, উভয় সূচকে প্রফিট বুকিং শুরু করে। সেনসেক্স ৯২.৪৭ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে ৫৫,৬৭৮.৭৬ স্তরে লেনদেন শুরু করে। সেখানে নিফটির সূচক ১৬.৮৫ পয়েন্টের সামান্য হ্রাসের সাথে ১৬,৫৬৭.৪৫ এর স্তরে লেনদেন করছে।বিশ্ব বাজারের দিকে তাকালে দেখা যাবে , এসজিএক্স নিফটি আজকের ট্রেডিংয়ের সময় প্রায় ১০০ পয়েন্ট নেমে গিয়েছে।
মবার প্রি-ওপেনিং সেশনে সেল-অফ দেখে বাজার। এক সময় ২.৭৮ শতাংশ কমতে দেখা গিয়েছে নিফটি। পরে অবশ্য সেটল ডাউনের পথে হাঁটে সূচক। এদিন প্রি-ওপেনিং সেশনের সময় নিফটিকে ১৬,৫৮৪.৩০ স্তরে দেখা গিয়েছে। এর বাইরে, ৫৫,৬১০.৬৪ স্তরে ১৫৮.৫৯ পয়েন্ট কমেছে সেনসেক্স।
সেক্টরাল সূচকের কথা বললে, তাদের মধ্যে মিশ্র ব্যবসা দেখা যাচ্ছে। নিফটি ব্যাঙ্ক, অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রাইভেট ব্যাঙ্ক ও হেলথ কেয়ার সেক্টরে কেনাকাটি দেখা যাচ্ছে। কনজিউমার ডিউরেবলস, রিয়েলিটি, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, মিডিয়া, আইটি ও এফএমসিজি সেক্টরে পতন দেখা গিয়েছে। এছাড়া এমএন্ডএম, অ্যাক্সিস ব্যাঙ্ক, সান ফার্মা, ড. রেড্ডি, ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ও মারুতির শেয়ারে ক্রয় বেড়েছে। এদিন টেক মাহিন্দ্রা, উইপ্রো, টাটা স্টিল, বাজাজ ফিনসার্ভ, এশিয়ান পেইন্ট, এইচইউএল, ইনফোসিস, টাইটান, টিসিএস, এইচসিএল টেক, এসবিআই ছাড়াও অনেক স্টকে পতন দেখা গিয়েছে।



















