News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pm Modi: ৮ বছরের শাসনকালে দেশের উন্নয়ন ও দরিদ্রদের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: ৮ বছরের শাসনকালে দেশের উন্নয়ন ও দরিদ্রদের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): এনডিএ সরকারের বিগত ৮ বছরের শাসনকালে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা পাশাপাশি দরিদ্রদের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লিতে অর্থ ও কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের আইকনিক সপ্তাহ উদযাপনের সূচনা করেছেন। এই আইকনিক সপ্তাহ চলবে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত। এদিন নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৮ বছরে ভারত প্রতিদিন নতুন পদক্ষেপ নিয়েছে এবং নতুন কাজ করার চেষ্টা করেছে। এই সময়ে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি করা হয়েছে, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা হয়েছে এবং দরিদ্রদের ক্ষমতায়ন করা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান দরিদ্রদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দিয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পাকা ঘর, বিদ্যুৎ, গ্যাস, জল, বিনামূল্যে চিকিৎসার মতো সুযোগ-সুবিধা দরিদ্রদের মর্যাদা বাড়িয়েছে, তাঁদের উপকৃত করেছে। করোনার সময় বিনামূল্যে রেশন প্রকল্প ৮০ কোটিরও বেশি দেশবাসীকে ক্ষুধার ভয় থেকে মুক্তি দিয়েছে। দেশের জনসংখ্যার অর্ধেক, যাঁরা দেশের উন্নয়ন, আনুষ্ঠানিক ব্যবস্থা থেকে বঞ্চিত ছিলেন। আমরা তাঁদের মিশন মোডে অন্তর্ভুক্ত করেছি। এত অল্প সময়ের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির এত বড় কাজ বিশ্বের কোথাও হয়নি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিগত ৮ বছরে দেশে যে সংস্কার করা হয়েছে, তাতে সবথেকে বেশি তরুণ প্রজন্মের সক্ষমতা বাড়ানোর বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমাদের যুবকরা সহজেই তাঁদের পছন্দের কোম্পানি খুলতে পারেন।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী এদিন ঋণনির্ভর সরকারি প্রকল্পগুলি জন্য জনসমর্থ নামের জাতীয় পোর্টাল-এর সূচনা করেছেন। উপভোক্তা এবং ঋণদাতাদের মধ্যে সরাসরি সংযোগ সাধনের এটি প্রথম এই ধরনের পোর্টাল। এর মাধ্যমে একদিকে যেমন ঋণ প্রকল্প গুলি সম্পর্কে মানুষ অবহিত হবেন, তেমনই সহজে ঋণের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top