News Flash

  • Home
  • বিদেশ
  • North Korea : ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
Image

North Korea : ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

পিয়ংইয়ং, ৫ জুন(হি.স) : দক্ষিণ চিন সাগরে আমেরিকার নৌ-বাহিনীর মহড়া শেষ হতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। রবিবার সকালে কিম জং উনের দেশ সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে মিসাইলটি সম্পর্কে বিশদে কিছু বলা হয়নি।

একদিকে খাদ্যসঙ্কট অন্যদিকে এই প্রথম উত্তর কোরিয়ায় ভয়াবহ চেহারা নিয়েছে করোনা মহামারী। তা সত্ত্বেও মিসাইল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখেনি উত্তর কোরিয়া। এবছর তারা ১৮ বার মিসাইল পরীক্ষা করে নিজেদের রেকর্ড ভেঙেছে।কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ চিন সাগরে নৌ-বাহিনীর মহড়া করে। তিনদিন ধরে চলে সেই মহড়া। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, খুব তাড়াতাড়ি পরমাণু বোমা পরীক্ষার দিকে এগোচ্ছে পিয়ংইয়ং।
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। শেষবার তারা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা করেছিল ২০১৭ সালে। ২০১৯ সাল থেকে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে নিউক্লিয়ার আলোচনা স্থগিত হয়। এই পরিস্থিতিতে সামরিকভাবে নিজেদের শক্তিশালী করতে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে ঝোঁকে উত্তর কোরিয়া।

Releated Posts

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top