News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Bypolls : ত্রিপুরা উপনির্বাচন : এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, আজ দিলেন চারজন
Image

Tripura Bypolls : ত্রিপুরা উপনির্বাচন : এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, আজ দিলেন চারজন

আগরতলা, ৪ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে আজ আরও চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ ৩ জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। এছাড়া ৫৭-যুবরাজনগর কেন্দ্রে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এদিন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসইউসিআই দলের প্রার্থী মলিন দেববর্মা ও নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ রিটার্নিং অফিসার ডা. শৈলেশ কুমার যাদবের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা বাঙালি দলের প্রার্থী রামকৃষ্ণ দেবনাথ রিটার্নিং অফিসার অসীম সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, যুবরাজ নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ ধর্মনগর মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা দিতে তৃণমূল কংগ্রেস বিশাল মিছিল নিয়ে গেছে।প্রসঙ্গত, ত্রিপুরায় উপনির্বাচনে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বামফ্রন্ট সবকটি আসনে মনোনয়ন দিয়েছে। শাসক দল বিজেপি এবং কংগ্রেস প্রার্থীরা এখনো মনোনয়ন জমা দেননি। সূত্রের খবর, বিজেপি প্রার্থীরা আগামী সোমবার মনোনয়ন জমা দেবেন। কংগ্রেসও একই দিনে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top