News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura : ত্রিপুরা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু
Image

Tripura : ত্রিপুরা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু

আগরতলা, ৩ জুন (হি. স.) : ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে মহারানি তুলসিবাতি স্কুল এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে রাজ্যের পাঁচটি স্কুলে। বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বিজয় কুমার গার্লস স্কুল, বোধজং বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং মহাত্মা গান্ধী স্কুলে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে।

আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নে তিন হাজার শিক্ষক-শিক্ষিকাকে নিযুক্ত করে হয়েছে। ২০ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি। শুক্রবার উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রগুলি ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। পরিদর্শনে বেরিয়ে সেন্টারগুলিতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে কিনা তিনি তা খতিয়ে দেখেছেন।

Releated Posts

স্বাধীনতা দিবসে ত্রিপুরার ৫ পুলিশকর্মী পাচ্ছেন মেরিটোরিয়াস সার্ভিস পদক

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের পুলিশ, ফায়ার, হোম গার্ড, সিভিল ডিফেন্স ও সংশোধনাগার পরিষেবার কর্মীদের…

ByByReshmi Debnath Aug 14, 2026

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

পাগল হয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top