News Flash

  • Home
  • দিনের খবর
  • Manish Sisodia: বাড়ল দায়িত্ব, এবার সত্যেন্দ্র জৈনের মন্ত্রকের ভার নিলেন মণীশ সিসোদিয়া
Image

Manish Sisodia: বাড়ল দায়িত্ব, এবার সত্যেন্দ্র জৈনের মন্ত্রকের ভার নিলেন মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): আরও দায়িত্ব বাড়ল দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। অর্থ তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতে থাকা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে বরাদ্দ করা অর্ধ ডজনেরও বেশি পোর্টফোলিও ন্যস্ত করা হল মণীশ সিসোদিয়াকে। সরকারি বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। প্রসঙ্গত, স্বাস্থ্য, শিল্প, বিদ্যুৎ, স্বরাষ্ট্রর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন সত্যেন্দ্র জৈন।

হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আগামী ৯ জুন অবধি তিনি ইডি হেফাজতে রয়েছেন। সত্যেন্দ্র জৈনকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। সম্ভবত তাই বৃহস্পতিবার সত্যেন্দ্র জৈনকে বরাদ্দ করা অর্ধ ডজনেরও বেশি পোর্টফোলিও ন্যস্ত করা হল মণীশ সিসোদিয়াকে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিল্প, বিদ্যুৎ, স্বরাষ্ট্র, নগরোন্নয়ন, সেচ, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top