News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Care for Children: পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অমিত শাহ-র
Image

PM Care for Children: পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অমিত শাহ-র

নয়াদিল্লি, ৩০মে (হি.স.) : করোনায় বাবা-মাকে হারানো শিশুদের যত্ন নেওয়ার জন্য পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার তিনি টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আবারও দেশবাসীর প্রতি তাঁর সংবেদনশীলতা পরিচয় দেখিয়েছেন। করোনায় বাবা-মাকে হারিয়েছে এমন শিশুদের যত্ন নিতে এবং নিরাপদ ভবিষ্যতের জন্য পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করে তাঁর সংবেদনশীলতার পরিচয় দেখিয়েছেন। গোটা দেশের শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”
আজ ৩০ মে মোদী সরকারের আট বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে কোভিডের কারণে অনাথ শিশুদের চেক দিয়েছেন এবং তাদের জন্য বৃত্তি ঘোষণা করেছেন। এই উপলক্ষে বিজেপি আজ থেকে সারা দেশে সেবা, সুশাসন, গরীব কল্যাণ শুরু করেছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top