News Flash

  • Home
  • দেশ
  • Jayant Chaudhary: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন জয়ন্ত চৌধুরী, সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী তিনি
Image

Jayant Chaudhary: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন জয়ন্ত চৌধুরী, সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী তিনি

লখনউ, ৩০ মে (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরী। সমাজবাদী পার্টি (সপা) ও আরএলডি-র যৌথ প্রার্থী তিনি। সোমবার সকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন জয়ন্ত চৌধুরী।

মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এদিন সকালেই উত্তর বিধানসভা চত্বরে পৌঁছন জয়ন্ত চৌধুরী। এরপর মনোনয়ন সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জয়ন্ত চৌধুরী বলেছেন, “আমরা যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি আশাবাদী যে আমাদের জোট এখনও পর্যন্ত যেভাবে শক্তিশালীভাবে লড়াই করেছে, আমরা একসঙ্গে এগিয়ে যাব। অখিলেশ যাদব এবং সপা ও জোটের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই আমি।” উল্লেখ্য, আগামী ১০ জুন রাজ্যসভার ভোট।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top