News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Body Recovered: মুহুরী নদীর পারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Body Recovered: মুহুরী নদীর পারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বিলোনিয়া, ৩০ মে : মুহুরী নদীর পারে রহস্যজনক ভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। তবে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম লাল মোহন চক্রবর্তী। 

সোমবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর বনবিহার এলাকায় মুহুরীনদীর পারে এক ব্যক্তিকে পরে থাকতে দেখেন এলাকাবাসীরা। সাথে সাথে স্থানীয়রা বাইখোড়া থানার পুলিশকে খবর দেন। বাইখোড়া থানার এস আই সৌরভ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে নদীর পারে পরে থাকা ব্যক্তির নাম লাল মোহন চক্রবর্তী। বাড়ি  মুহুরিপুর এলাকায়। এই রহস্যজনক মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানা গেছে, লাল মোহন চক্রবর্তীর মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছে ওই জায়গা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হলেও বিলোনিয়া থানার অধীনে রয়েছে ওই এলাকা।  তাই মৃতদেহ বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top