News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: অন্ধ্রপ্রদেশের পালনাডুতে মিনিট্রাক ও লরির সংঘর্ষে মৃত ৬, আহত ১০ জন
Image

Accident: অন্ধ্রপ্রদেশের পালনাডুতে মিনিট্রাক ও লরির সংঘর্ষে মৃত ৬, আহত ১০ জন

পালনাডু, ৩০ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলায় মিনিট্রাক ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পালনাডু জেলার রেন্টাচিনতলা শহরের পাওয়ার স্টেশনের কাছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মিনিট্রাক, সংঘর্ষে জেরে মিনিট্রাকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ওই মিনিভ্যানে ৩৮ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন।

গুরজালার ডিএসপি জয়রাম জানিয়েছেন, পালনাডু জেলায় মিনিট্রাক ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের ও ১০ জন আহত হয়েছেন। ট্রাকটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। আহতদের নরসারওপেটের গুরজালা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীসাইলাম থেকে আসছিল মিনিট্রাকটি, ওই গাড়িতে ৩৮ জন যাত্রী ছিলেন।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top