News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে একই রাতে পৃথক স্থানে ৫টি দোকান ও মন্দিরে চোরের হানা, নগদ অর্থ ও পণ্য সামগ্রী লুঠ
Image

উদয়পুরে একই রাতে পৃথক স্থানে ৫টি দোকান ও মন্দিরে চোরের হানা, নগদ অর্থ ও পণ্য সামগ্রী লুঠ

আগরতলা, ২৮ মে (হি. স.) : চোরের উপদ্রবে মন্দির নগরী উদয়পুর আতংকনগরীতে পরিণত হয়েছে। একই রাতে ৫টি দোকান ও মন্দিরে লুটপাট চালিয়েছে নিশিকুটুম্ব-র দল। মন্দিরের তিনটি প্রণামী বাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে। পুলিশ উভয় ঘটনায় তদন্ত শুরু করলেও চোরের নাগাল এখনো পায়নি।

শুক্রবার রাতে উদয়পুর শহরে তিনটি স্থানে চুরি হয়েছে। উদয়পুর ফুলকুমারী ড্রপ গেইট বাজারে তিনটি দোকান, টেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় দুইটি দোকান এবং চন্দ্রপুর গৌর নিতাই আশ্রমে চোরের দল হানা দিয়েছে। গৌর নিতাই আশ্রমের প্রধান পুরোহিত জানিয়েছেন, গতকাল রাতে মন্দিরের সমস্ত কাজ সেরে ঘরে চলে গিয়েছিলাম। আজ সকালে এসে দেখি তিনটি প্রণামী বাক্স লুটপাট করেছে চোর।

আশ্রমের পুরোহিত জানিয়েছেন, প্রণামী বাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে চোরের দল। পুলিশ জানিয়েছে, আশ্রমের তিনটি প্রণামী বাক্স ভাঙ্গা অবস্থায় পাওয়া গিয়েছে। তাতে, যা প্রণামী ছিল চোর সব নিয়ে পালিয়েছে। তিনি জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

এদিকে, টেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় দুইটি এবং ফুলকুমারী ড্রপ গেইট বাজারে তিনটি দোকানে গত রাতে দু:সাহসিক চুরি হয়েছে। জনৈক দোকানি জানিয়েছেন, তাঁর দোকান থেকে নগদ অর্থ এবং পণ্য সামগ্রী চুরি হয়েছে। আজ সকালে দোকানে এসে বিষয়টি তিনি টের পেয়েছেন। অন্যান্য দোকানেও একইভাবে পণ্য সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে চোরের দল পালিয়েছে। পুলিশ উভয় ঘটনায় মামলা নিয়েছে এবং তদন্তও শুরু করেছে। তবে, চোরের টিকির নাগালও এখনো মিলেনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top