News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য বাজেট: আদিত্যনাথ
Image

উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য বাজেট: আদিত্যনাথ

লখনউ, ২৬ মে (হি.স.) : উত্তরপ্রদেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি জনকল্যাণমূলক বাজেট বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন বিধানসভায় বাজেট পেশ করার আগে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে তার সরকারি বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে বাজেট পাস করা হয়। আদিত্যনাথ হিন্দিতে একটি টুইটে বলেন, “উত্তর প্রদেশের সামগ্রিক উন্নয়নের জন্য নিবেদিত একটি জনকল্যাণমূলক বাজেট আজ বিধানসভায় পেশ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশকে ‘গ্রোথ ইঞ্জিন’ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। ” রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না বলেন, বাজেট হবে জনগণের কল্যাণের জন্য এবং বিজেপির ‘সংকল্প পত্র’ অনুসারে।প্রসঙ্গত, আদিত্যনাথ সরকার ২০২১-২২ আর্থিক বছরের জন্য ৫,৫০,২৭০.৭৮ কোটি টাকার বাজেট পেশ করেছিল।

Releated Posts

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top