News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি জমজমাট রবিশঙ্করের ব্যাটিংয়ে রেক্স ক্লাব জয়ী
Image

Cricket : শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি জমজমাট রবিশঙ্করের ব্যাটিংয়ে রেক্স ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট জমজমাট। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার বাতাবরণ তৈরি হয়েছে। মঙ্গলবারে এক গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা ছিল তুইকর্মা যুব ক্লাব বনাম রেক্স ক্লাবের মধ্যে। তারকা সম্মৃদ্ধ রেক্স ক্লাব এতে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দুর্দান্ত জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে তুইকর্ মাযুব ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্স-দের ব্যর্থতায় একদিকে যেমন দীর্ঘক্ষন উইকেটে টিকে থাকা সম্ভব হয়নি, অপরদিকে স্কোরবোর্ডেও তেমন চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। ২৮.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে তুইকর্মা যুব ক্লাব ১০৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ইংল্যান্ড রিয়াংয়ের ৩৬ রান এবং শুভঙ্কর রিয়াংয়ের ১৭ রান উল্লেখযোগ্য। রেক্স ক্লাবের বোলার কিষান মুরাসিং ১২ রানে, অনন্ত মুরাসিং ২৫ রানে এবং রবিশঙ্কর মুরাসিং ৩২ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। সন্দীপ মুরাসিং পেয়েছে একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে রেক্স ক্লাব ১৭ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রবিশংকর মুরাসিং-এর অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। রবিশঙ্কর ৩৮ মিনিট উইকেটে থেকে, ৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭১ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। এছাড়াও কিষান মুরাসিং ১৬ রান এবং অমল রিয়াং ১০ রান পায়। তুইকর্মা যুব ক্লাবের জিতেন্দ্র রিয়াং দুইটি এবং রূপশঙ্কর রিয়াং একটি উইকেট পেয়েছে। রেক্স ক্লাব ৭  উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top