News Flash

  • Home
  • বিদেশ
  • শ্রীলঙ্কায় জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি, বাড়ি থেকে কাজ করার আহ্বান
Image

শ্রীলঙ্কায় জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি, বাড়ি থেকে কাজ করার আহ্বান

কলম্বো, ২৪ মে (হি.স.) : শ্রীলঙ্কায় জ্বালানির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সবাইকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় কাঞ্চনা উইজেসেকেরা বলেন, সরকারি পরিবহন এবং অন্যান্য পরিষেবার চার্জও একইভাবে বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ি থেকে কাজ করুন।

আজ শ্রীলঙ্কা প্রশাসন পেট্রোলের দাম ২৪.৩ শতাংশ বাড়িয়েছে । ডিজেলের দাম বেড়েছে ৩৮.৪ শতাংশ। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এর আগে শ্রীলঙ্কায় কখনও একসঙ্গে এতটা বাড়েনি জ্বালানির দাম। গত ১৯ এপ্রিলের পর থেকে এ নিয়ে দ্বিতীয় বার জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা। দাম বৃদ্ধির পর শ্রীলঙ্কায় পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ৪২০ রুপিতে । এছাড়া ডিজেল বিক্রি হচ্ছে ৪০০ রুপিতে ।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সবাইকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় কাঞ্চনা উইজেসেকেরা বলেন, সরকারি পরিবহন এবং অন্যান্য পরিষেবার চার্জও একইভাবে বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ি থেকে কাজ করুন।

উল্লেখ্য, গত দু’মাসেরও বেশি সময় ধরে অর্থনৈতিক, জ্বালানি এবং খাদ্য সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। সময় যতো গড়াচ্ছে পরিস্থিতি তত নাজুক হচ্ছে দ্বীপরাষ্ট্রটির। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যই আমদানি করতে হয়। কিন্তু ডলারের মজুত তলানিতে নেমে যাওয়ায় জ্বালানি, খাদ্য ও অন্যান্য জরুরি পণ্য আমদানি করতে পারছে না দেশটি।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top