News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
Image

Prime Minister : উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

লখনউ, ২২ মে (হি.স.) : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে গাড়ির মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রবিবার এক টুইটে লেখেন, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের দুর্ঘটনার খবর খুবই বেদনাদায়ক। মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর একটি গাড়ি। ট্রাকের সঙ্গে এসইউভি-র ধাক্কায় মৃত্যু হয় ৮ বরযাত্রীর। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। পুলিশ জানিয়েছে, জোগিয়া কোতয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে ১১ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top