News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: বারামুল্লায় ৪ লস্কর জঙ্গি ও এক সন্ত্রাসী মদতদাতা গ্রেফতার; পিস্তল, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার
Image

Arrested: বারামুল্লায় ৪ লস্কর জঙ্গি ও এক সন্ত্রাসী মদতদাতা গ্রেফতার; পিস্তল, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার

শ্রীনগর, ১৯ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সাম্প্রতিক মদের দোকানে সন্ত্রাসী হামলার কিনারা করল বারামুল্লা পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের ৪ জঙ্গি ও এক সন্ত্রাসী মদতদাতা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি পিস্তল, ২৩টি গ্রেনেড ও বিস্ফোরক। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “কুখ্যাত এই সন্ত্রাসী মডিউল বারামুল্লায় বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল। তদন্ত চলছে।”

গত মঙ্গলবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার দেবন বাগ এলাকায় মদের দোকানে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ওই হামলায় মৃত্যু হয়েছিল রণজিৎ সিং নামে এক কর্মীর, এছাড়াও আহত হয়েছিলেন ৩ জন। সেই হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদেরই গ্রেফতার করল বারামুল্লা পুলিশ। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “মদের দোকানে সন্ত্রাসী হামলার কিনারা করেছে বারামুল্লা পুলিশ। গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের ৪ জঙ্গি ও এক সন্ত্রাসী মদতদাতাকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি পিস্তল, ২৩টি গ্রেনেড ও বিস্ফোরক। তদন্ত চলছে।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top