News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : বিদ্যুৎ পরিষেবায় অসন্তুষ্ট গ্রাহকরা সড়ক অবরোধ করলেন গামাইবাড়িতে
Image

Protest : বিদ্যুৎ পরিষেবায় অসন্তুষ্ট গ্রাহকরা সড়ক অবরোধ করলেন গামাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ তেলিয়ামুড়া বিদ্যুৎ অফিসের অধীন এলাকায় চারদিন ধরে এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা৷ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ার ফলে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিদ্যুৎ না থাকায় এলাকায় পাইপলাইনে পরিস্রুত পানীয় জল সরবরাহ পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ টানা চারদন ধরে বিদ্যুৎ না থাকায়  অন্ধকারে হাবুডুবু খাচ্ছে গোটা এলাকা ৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বারবার বিদ্যুতের অফিস এ দাবি জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করতে পারেনি৷

এ বিষয়ে বিদ্যুৎ আমার তরফ থেকে সুস্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছে না৷ প্রতি ক্ষেত্রেই বলা হচ্ছে পরিষেবা স্বাভাবিক করার জন্য নিগমের তরফ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে৷ একটি এলাকাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে চার দিন সময় লাগলে কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ণ তুলেছেন এলাকার মানুষজন৷ বিদ্যুৎ নিগমের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করে সোমবার গামাইবাড়ি এলাকায় মূল সড়ক অবরোধ করেন এলাকাবাসী৷ অবরোধের ফলে রাস্তায় সমস্ত যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ এলাকাবাসী জানিয়েছেন একদিকে চারদিকে বিদ্যুৎ থাকা না থাকার কারণে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে ,অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালে বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন৷ বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণেই এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকাবাসী৷

দীর্ঘক্ষন অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা৷ অবরোধকারীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করেন৷ শেষ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ লাইন সারাই করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে৷৷

পাশাপাশি এলাকার মানুষজন যাতে পানীয় জলের জন্য সমস্যা হয় না পারেন সেজন্য ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করার আশ্বাস দেওয়া হয়৷ প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধকারীরা আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন৷ তবে তারা জানিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top