News Flash

  • Home
  • খেলা
  • Khelo India : খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর আসর হরিয়ানায়, প্রস্তুতি জোরকদমে
Image

Khelo India : খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর আসর হরিয়ানায়, প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। কাউন্ট ডাউন শুরু। হাতে গোনা আর ১৮ দিন বাদেই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে হরিয়ানার পাঞ্চকুলার অ্যাথলেটিক্স স্টেডিয়ামে।  হরিয়ানার তাও দেবি লাল কমপ্লেক্স সহ সব কটি স্টেডিয়ামেই এখন সাজো সাজো রব। প্রস্তুতি চলছে জোরকদমে। ইউনিভার্সিটি গ্রাউন্ড, জিমখানা, ক্লাব,  হল-এর মত বেশ কয়েকটি ভেন্যুতে শেষ তুলির টান হয়ে গেছে।

করোনা আবহের পর এই ধরনের বড় মাপের জাতীয় আসর এই প্রথম হরিয়ানায় হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য পাঞ্চকুলায় মূল অ্যাথলেটিক্স স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ জুন। তবে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়ে যাবে ৩ জুন থেকে। চলবে ১৩ জুন পর্যন্ত। ১৩ জুনে রাখা হয়েছে বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা এবং সমাপ্তি অনুষ্ঠান।

অ্যাথলেটিক্স, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে টেবিল টেনিস, কাবাডি, হ্যান্ডবল, রেসলিং, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, খো খো, গটকা, থাং-তা, কালারি পায়াট্টু, যোগাসন, মাল খাম্বা, ওয়েটলিফটিং, টেনিস, জুডো, আর্চারি, হকি, জিমন্যাস্টিকস, সুইমিং, সাইক্লিং এবং শুটিং – এই ২৫টি ইভেন্টের প্রতিযোগিতার আসর ঘিরে জমজমাট হয়ে উঠবে হরিয়ানা, দিল্লির বেশ কয়েকটি স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম এবং জিমনাসিয়াম। সবকটি রাজ্যের যুবা-রা এই আসরে অংশ নিতে যথারীতি তৈরি হচ্ছে। যথাসময়ে খেলোয়াড় এবং অফিসিয়ালরা প্রতিযোগিতা স্থলে পৌঁছে যাবে বলে খবর রয়েছে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top