News Flash

Image

মাটির ঘরের দেয়াল ভেঙ্গে গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের গ্রাম পঞ্চায়েতের তারকপুরে মাটির ঘরে বসত ঘর ভেঙ্গে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  ঘটনার বিবরণে জানা যায় শনিবার মুষলধারে বৃষ্টির ফলে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে জানা যায় মুষুলধারে বৃষ্টি৷ তাতে ভুমি ধসে ভেঙে পড়লো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷ আহত দুই শিশু৷ ঘটনা কদমতলা ব্লক এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ শনিবার সকাল ১০টা নাগাদ আব্দুল রহমানের ঘরের উপর টিলার মাটি ধসে পড়ে৷ সেসময় তারা সকালের খাবারে ব্যস্ত ছিল৷ হঠাৎই মাটি ধসে পড়ে ঘরের উপর৷ ঘরের হাঁস, মোরগ সব মাটি চাপা পড়ে যায়৷ গুলজার হোসেন নামের একটি শিশুও মাটিচাপা পড়ার সময় টেনে উদ্ধার করা হয়৷ বয়স্ক আব্দুর রহমান ও তার স্ত্রী আনোয়ার বেগম ভেবে পাচ্ছে না এখন তারা কি করবেন৷ ঘরের মধ্যে যা খাবার দাবার ছিলো সেগুলি মাটি চাপা পড়ে যায়৷ আব্দুর রহমানের পরিবারে মোট ৯ জন সদস্য৷ ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছিল তারা৷ উপার্জিত কিছু অর্থ ও সরকারি টাকা মিলিয়ে তিনটি রুমের একটি বড় ঘর তারা তুলেছিল৷  আব্দুল রহমান প্রায়ই অসুস্থ থাকেন৷ তার দুই ছেলে পেশায় দিনমজুর৷ আরো দুটি ছেলে গুলজার হোসেন ও আমির হোসেন ভুমি ধসের সময় আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা চক্রবর্তী, তারকপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা৷ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্যের আশ্বাস মিলেছে৷ তবে আব্দুল রহমানের বাড়ির পাশের আরো তিনটি বাড়ি আছে বিপদজনক অবস্থায়৷ যেকোনো সময় টিলা ধসে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে৷ মুলত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিমাণের জন্য জেসিবি লাগিয়ে এরা টিলার মাটি কেটেছিল৷ আর তাতেই আজকের এই বিপত্তি৷ এলাকায় এ ধরনের অভিজ্ঞতার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে জানা গেছে৷ এসব বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দাবি উঠেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top