News Flash

  • Home
  • বিদেশ
  • Jacinda Ardern: কোভিডে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, রয়েছে মৃদু উপসর্গ
Image

Jacinda Ardern: কোভিডে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, রয়েছে মৃদু উপসর্গ

ওয়েলিংটন, ১৪ মে (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। তাই আগামী সোমবার পার্লামেন্টে তাঁর সরকারের কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। তবে, ‘আমেরিকায় তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি কোভিডে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। শনিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি নিভৃতবাসে ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়। আপাতত নিভৃতবাসে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top