News Flash

Image

BJP : ত্রিপুরা প্রদেশ বিজেপিতে সাংগঠনিক রদবদল

আগরতলা, ১২ মে (হি. স.) : ত্রিপুরা প্রদেশ বিজেপিতে সাংগঠনিক রদবদল করা হয়েছে। বিভিন্ন জেলা ও মোর্চার প্রভারী পদে নেতৃত্বে বদল এনেছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ ডা: মানিক সাহা। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পরিবর্তন করেছেন।

প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার জানিয়েছেন, প্রদেশ সভাপতি অধ্যাপক (ডাঃ) মানিক সাহা আজ কয়েকটি জেলার প্রভারীর রদবদল এবং সহ-প্রভারী ও সংখ্যালঘু মোর্চার নতুন রাজ্য সভাপতির নিযুক্তি দিয়েছেন। তাতে, ঊনকোটি জেলা এবং যুব মোর্চার রাজ্য প্রভারী হিসেবে টিঙ্কু রায়, সদর (শহরাঞ্চল) সাংগঠনিক জেলা এবং কিষান মোর্চার রাজ্য প্রভারী হিসেবে কিশোর বর্মন, দক্ষিন ত্রিপুরা জেলা এবং মহিলা মোর্চার রাজ্য প্রভারী হিসেবে পাপিয়া দত্ত, খোয়াই জেলা প্রভারী হিসেবে অমিত রক্ষিত, ধলাই জেলা প্রভারী হিসেবে রেবতী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা (উত্তর) জেলা প্রভারী হিসেবে রাজীব ভট্টাচার্য্য, সিপাহীজলা (দক্ষিণ) জেলা প্রভারী এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য প্রভারী হিসেবে মোঃ জসীম উদ্দীন, সদর (গ্রামীন) সাংগঠনিক জেলা প্রভারী হিসেবে সজল আচার্য্য, গোমতী জেলা প্রভারী হিসেবে রতন ঘোষ এবং ধলাই জেলা সহ-প্রভারী হিসেবে যাদব লাল নাথ এবং সিপাহীজলা (উত্তর) জেলা সহ-প্রভারী হিসেবে মৌসুমী দাসকে নিযুক্তি দেওয়া হয়েছে।

সাথে তিনি যোগ করেন, জনজাতি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে রামপদ জমাতিয়া, ওবিসি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে তাপস মজুমদার, এস সি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে রেবতী মোহন দাস নিযুক্ত হয়েছেন। তাছাড়া, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি হিসেবে মোঃ শাহ আলমকে নিযুক্তি দেওয়া হয়েছে। তিনি মোহম্মদ শাহপরান উদ্দীনের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রদেশ সভাপতি অধ্যাপক (ডাঃ) মানিক সাহা তাঁদের সকলের কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন বলে সুনিত বাবু জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top