News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ফের জাতীয় লোক আদালত বসবে ১৪ মে
Image

ত্রিপুরায় ফের জাতীয় লোক আদালত বসবে ১৪ মে

আগরতলা, ১১ মে (হি. স.) : আবারও রাজ্যে বসবে জাতীয় লোক আদালত। আগামী ১৪ মে শনিবার রাজ্যে জাতীয় লোক আদালতে বিভিন্ন মামলার নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে।

জাতীয় লোক আদালতে মোট ৫৪টি বেঞ্চে ৫,৯৯৩টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হবে। তাতে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫২৩৬টি মামলা এবং আদালতে বিচারাধীন ৭৫৭টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৭৩৬টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৬২ টি, শ্রম বিরোধ সংক্রান্ত ১ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৯৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ১২১টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত(এনআই অ্যাক্ট) ১২০ টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা এবং ফৌজদারি আপিল সংক্রান্ত ৪টি মামলা নিস্পত্তির জন্য শুনানি হবে।

ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩০ টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিস দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য সহায়তা কেন্দ্র থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন।

Releated Posts

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

এসসি ও ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান

আগরতলা, ২৯ জুন: রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সরব প্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

বিষ প্রয়োগে খালে হাজার হাজার মাছের মৃত্যু, কৈলাশহরে চাঞ্চল্য

কৈলাসহর, ২৯ জুন: উনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের টিলা বাজার স্কুল থেকে ব্রিজ হয়ে মনু নদী…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top