News Flash

Image

দুই সন্তানের জননীর রহস্য মৃত্যু

আগরতলা, ৯ মে : দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার আগরতলা চানমারি চন্দনটিলা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, চন্দনটিলা এলাকার স্থায়ী বাসিন্দা অজয় দেবনাথ। তাঁর স্ত্রী শম্পা দেবনাথের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। অজয়ের দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখতে পান তাঁর স্ত্রী নিজে ঘরে ফাঁসিতে ঝুলে আছে। তখনই ভাড়াটিয়ারা চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। খবর পেয়ে তিনি বাড়ি ছুটে এসেছেন। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, ২০১৫ সালে অজয় এবং শম্পার বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তানও রয়েছে। অজয়ের দাবি, তাঁর স্ত্রীর মানসিক কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই হয়তো এ ধরনের ঘটনা সংঘটিত করেছেন তিনি।

ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। হঠাৎই দুই সন্তানের জননীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে এলাকাবাসীদের মধ্যে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top