News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Police : মহারাজগঞ্জ বাজারের রাস্তায় অচৈতন্য অবস্থায় পুলিশ কর্মী উদ্ধার
Image

Tripura Police : মহারাজগঞ্জ বাজারের রাস্তায় অচৈতন্য অবস্থায় পুলিশ কর্মী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের পাশে রাস্তা থেকে এক পুলিশকর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ অচৈতন্য ওই পুলিশকর্মীর নাম পার্থ প্রতিম রায়৷ স্থানীয় লোকজন পুলিশকর্মীকে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন৷

খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অচৈতন্য অবস্থায় পুলিশকর্মীকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পার্থ প্রতিম রায় নামে ওই পুলিশকর্মী হয়তো মহারাজগঞ্জ বাজারে কোন কিছু কেনাকাটা করতে যাচ্ছিলেন৷ বাজারে যাওয়ার পথেই হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এই ঘটনায় স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top