নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ নতুন বছরের শুরু থেকে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকে না৷ তাছাড়া সামান্য হওয়াতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ এই অবস্থায় বিদ্যুৎ বিভাগের উপর ধর্মনগরের সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছে৷ এর সমাধানের জন্য সোমবার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ,সমাজসেবী শ্যামল নাথ, হুরুয়া এবং বড়ুয়া কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এক প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের ডিভিশন ওয়ান এর ম্যানেজার দীপঙ্কর ভট্টাচার্য এবং ডিভিশন টুয়ের ম্যানেজার বিমল রায়ের সাথে মিলিত হন৷ কেন বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের এত অভিযোগ আসছে তা নিয়ে আলোচনা করেন এবং সমস্যার সমাধানে দপ্তরের কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ কখনো কখনো মানুষকে ডিভিশন ওয়ান এবং ডিভিশন ২ বলে যে বিভ্রান্ত করা হচ্ছে তা যাতে না করা হয় তাও বলে দেন৷ তাছাড়া অতিসত্বর বিদ্যুৎ বিভাগের শৌচাগারের যে বেহাল অবস্থা তার প্রতি মনোযোগ দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন৷ একই দিনে সকালে বেশ কিছুদিন পর পূর্ত বিভাগের অফিসে দশটা বেজে ১৬ মিনিটে উপস্থিত হয়ে দেখেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ কেউ নেই৷ অফিসে প্রতিটা টেবিল ফাঁকা এধরনের কর্মসংসৃকতি দেখে তিনি উষ্মা প্রকাশ করেন

Power Shortage : বিদ্যুৎ চপলতায় বিরক্ত ধর্মনগরবাসী
Tags:
Releated Posts
তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…
বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…
দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ
,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…
শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…


















