News Flash

  • Home
  • খেলা
  • IPL : আইপিএলের জোড়া প্লে-অফ পাচ্ছে ইডেন, ফাইনাল আহমেদাবাদে
Image

IPL : আইপিএলের জোড়া প্লে-অফ পাচ্ছে ইডেন, ফাইনাল আহমেদাবাদে

কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : দু’বছর পর অবশেষে আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক।

করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে সব ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষেই আইপিএলের প্লে-অফগুলি হবে কলকাতা এবং আহমেদাবাদে। ২৯ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচও হবে আহমেদাবাদে। ২৪ ও ২৬ মে প্লে-অফ দুটি হবে কলকাতায়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top