News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শংসাপত্রের দাবিতে শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন টেট উত্তীর্ণদের
Image

শংসাপত্রের দাবিতে শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

আগরতলা, ২৩ এপ্রিল(হি. স.): শংসাপত্রের দাবিতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সাথে ডেপুটেশনে মিলিত হন টেট উত্তীর্ণরা। শিক্ষা মন্ত্রী আগামী মাসের প্রথম সপ্তাহে তাঁদের শংসাপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ-বিষয়ে জনৈক টেট উত্তীর্ণ যুবক জানিয়েছেন, ২০২১ সালে টেট পাস করলেও আজ পর্যন্ত তাঁদের শংসাপত্র দেওয়া হয়নি। তাই আজ শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে শংসাপত্রের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। সাথে শীঘ্রই শিক্ষক পদে নিয়োগের দাবি জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০২১ সালে টেট উত্তীর্ণদের অনেকেরই নাম, অভিভাবকের নাম সহ কিছু ভুলত্রুটি সংশোধনের প্রয়োজন রয়েছে। সমস্ত সংশোধনের পর কিছুদিনের মধ্যেই তাঁদের টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদান করা হবে। সাথে তিনি যোগ করেন, টেট উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রেও ত্রিপুরা সরকার প্রচেষ্টা চালিয়েছে।

এদিন টেট উত্তীর্ণরা ত্রিপুরা সরকারের প্রতি তাঁদের আস্থা রয়েছে বলে জানিয়েছেন এবং শিক্ষা মন্ত্রী প্রতিশ্রুতি রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। 

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top