News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সূচনার অপেক্ষায় অমৃত সরোবর, বানিহাল-কাজিগুন্দ সড়ক সুড়ঙ্গও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সূচনার অপেক্ষায় অমৃত সরোবর, বানিহাল-কাজিগুন্দ সড়ক সুড়ঙ্গও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): ঠাসা কর্মসূচি নিয়ে রবিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে সাম্বা জেলার পাল্লি গ্রামে পঞ্চায়েতদের উদ্দেশে বক্তব্য রাখার পাশাপাশি একাধিক প্রকল্প দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে অমৃত সরোবর, বানিহাল-কাজিগুন্দ সড়ক সুড়ঙ্গ। এছাড়াও দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের তিনটি রোড প্যাকেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, রবিবার রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী।

শনিবার প্রধানমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার পাল্লিতে একটি ৫০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। ৮৫০ মেগাওয়াট রাতলে জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প কিশত্বর জেলায় চেনাব নদীতে নির্মিত হবে।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top