News Flash

  • Home
  • খেলা
  • JRC : চিত্র সাংবাদিক বাপন দাসের পিতা প্রয়াত : জে.আর.সি-র শোক
Image

JRC : চিত্র সাংবাদিক বাপন দাসের পিতা প্রয়াত : জে.আর.সি-র শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। রাজ্যের চিত্র সাংবাদিক, তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্য বাপন দাস-এর পিতা বলাই লাল দাস আজ, বৃহস্পতিবার ভোর চারটায়, হাপানিয়াস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬০ বছর। সকালে উনার মৃত্যুর খবর পেয়ে ক্লাবের সম্পাদক অভিষেক দে, সহ সম্পাদক অনির্বাণ দেব, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দেবনাথ, দিব্যেন্দু দে, সদস্য সুব্রত দেবনাথ সহ অনেকেই উনার বাড়িতে গিয়ে উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সহ অনেক গুণমুগ্ধদের রেখে গেছেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। জে.আর.সি-র পক্ষ থেকে এক শোক বার্তায় এ খবর জানানো হয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top