News Flash

  • Home
  • দিনের খবর
  • RBI: শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সভা, চলবে শুক্রবার পর্যন্ত
Image

RBI: শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সভা, চলবে শুক্রবার পর্যন্ত

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : আজ বুধবার থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সভা। চলবে শুক্রবার পর্যন্ত। পরে ৮ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত জানাবার কথা রয়েছে।

সূত্রের দাবি, ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির সভায় আর্থিক পরিস্থিতি আলোচনা হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশের নেতৃত্ব ছয় সদস্য-রা সভায় উপস্থিত থাকবেন। রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট ইত্যাদি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে রেপো রেট মাত্র ৪ শতাংশ, রিভার্স রেপো রেট মাত্র ৩.৩৫ শতাংশ। নতুন আর্থিক অর্থবছরে রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির এটাই প্রথম সভা। ফেব্রুয়ারি মাসে পাইকারি মূল্যবৃদ্ধি ১৩.১১%, খুচরো মূল্যবৃদ্ধি ৬.০৭%, মার্চে তা আরও বেড়েছে বলেই আশঙ্কা। পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বাড়ছে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো, রিভার্স রেপো ও অন্যান্য রেট বাড়াবার পথে যাবে কিনা, সেটার দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top