News Flash

  • Home
  • দিনের খবর
  • Rajnath Singh: দেশের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ : রাজনাথ সিং
Image

Rajnath Singh: দেশের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ : রাজনাথ সিং

হায়দরাবাদ, ২ এপ্রিল (হি.স.): দেশের সুরক্ষাই আমাদের বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার, তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার চেতক হেলিকপ্টারের হীরক জয়ন্তী কনক্লেভে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত শুধুমাত্র সভ্যতা, শান্তি ও সত্যের জন্য অস্ত্র তুলেছে। ভারতের কখনও কারও বিরুদ্ধে আগ্রাসনের কোনও ইচ্ছা ছিল না।”

প্রতিরক্ষায় ভারত আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “আগে আমরা প্রতিরক্ষা উৎপাদন সেক্টরে প্রত্যাশিত গতিতে অগ্রসর হতে পারিনি। প্রতিরক্ষার প্রয়োজনে আমরা বিদেশী দেশের উপর নির্ভরশীল ছিলাম এবং তা বাড়তেই থাকে।” প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, “নিজেদের কাঁধকে শক্তিশালী করতে হবে আমাদের, কারণ ভারতের প্রতিরক্ষা চাহিদা বিদেশী দেশের কাঁধের উপর ভিত্তি করে করা যায় না।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top