News Flash

Image

ত্রিপুরায় বিএসএফ-জনতা খন্ডযুদ্ধে আহত বহু

বিশালগড়, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিএসএফ ও জনতার খন্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়েছেন। টহল দেওয়ার সময় পাচারকারী সন্দেহে মারধরের ঘটনায় সিপাহীজলা জেলায় কমলাসাগর মিয়া পাড়া এলাকায় স্থানীয় মানুষ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তাতেই, বিপত্তি বাঁধে। পরিনামে বিএসএফ জওয়ান ও স্থানীয়দের মধ্যে বেশ করেকজন আহত হয়েছেন। আহতদের রাতেই মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


অভিযোগ, সীমান্তে টহলদারি বিএসএফ জওয়ানরা হঠাৎ মিয়াপাড়া এলাকায় বাড়ি ঘরে ঢুকে সাধারণ মানুষ জনকে মারধর শুরু করে। পথচারী সাধারণ মানুষকেও তারা মারধর করেছেন, এমনটাই অভিযোগ। ওই ঘটনায় মুহুর্তের মধ্যেই এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। অনুমান করা হচ্ছে, পাচারকারী সন্দেহে পাচারকারীদের ধাওয়া করতে গিয়েই সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা সংগঠিত করেছে টহলদারি বিএসএফ জওয়ানরা। কিন্ত, নিরীহরা বিএসএফের হাতে মার খেয়ে প্রচন্ড ক্ষুব্ধ হন এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন।
তাতে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ, বিএসএফ পাচারকারী এবং চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে নিরীহ সাধারণ মানুষের বাড়ি ঘরে ঢুকে হামলা সংগঠিত করেছে। এদিকে, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top