News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP MP Arjun Singh Election EVM : জীবনে এই প্রথমবার, ভোট দিতে পারলেন না অর্জুন সিং
Image

BJP MP Arjun Singh Election EVM : জীবনে এই প্রথমবার, ভোট দিতে পারলেন না অর্জুন সিং

বারাকপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): জীবনে এই প্রথমবার ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তবে সেটা কোনও অপ্রীতিকর ঘটনার জেরে নয়। সেটা দল এবং সংসারে ভাঙনের জন্য। ভাটপাড়ায় এদিন ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে। তাও আবার বিজেপির এজেন্টের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অর্জুন সিং বলেন, ‘‌যেভাবে ভোটগ্রহণ চলছে তাতে গণতন্ত্র নয় মমতাতন্ত্র চলছে।’‌ নিজের ওয়ার্ডেই এদিন ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ।

কেন ভোট দিতে পারলেন না, তাও জানিয়েছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের প্রাক্কালে ঘটে অর্জুনের সাজানো সংসাকে সিঁধ কাটে জ্যোতিপ্রিয় মল্লিক–পার্থ ঘোষরা। ফলে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী নেই। তাই ভোট দিতে পারলেন না অর্জুন।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top