News Flash

  • Home
  • দিনের খবর
  • Samajwadi Party Chief Akhilesh Yadav : অখিলেশকে তোপ মৌর্যর, বললেন অখিলেশের সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে
Image

Samajwadi Party Chief Akhilesh Yadav : অখিলেশকে তোপ মৌর্যর, বললেন অখিলেশের সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে

কৌশাম্বী, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও সিরাথু আসনের বিজেপি প্রার্থী কেশব প্রসাদ মৌর্য। রবিবার ভোটের সকালে কেশব বলেছেন, অখিলেশের সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে। তাঁর কথায়, অখিলেশের যে সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে, ১০ মার্চ মানুষের আশীর্বাদে সেই সাইকেল বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তিনি আরও বলেছেন, তাঁর সাইকেল প্রথমে সাইফাই পর্যন্ত উড়েছিল এবং এবার বঙ্গোপসাগর পর্যন্ত যাবে।

রবিবার পঞ্চম দফার ভোটে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তিনি সিরাথু আসন থেকে লড়ছেন। এদিন সকালে কৌশাম্বীর বাসভবনে পুজো দেন মৌর্য, পরে বিভিন্ন পোলিং বুথ ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “আমি বিশ্বাস করি সিরাথুর জনগণ পদ্মফুল ফুটিয়ে সিরাথুর ভুমিপুত্রকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। বিজেপি সরকার উত্তর প্রদেশের ২৪ কোটি মানুষের কল্যাণে কাজ করছে।”

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top